ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম আর নেই

ads

বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন।শনিবার ভোর রাতের দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আয়শা আপা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ভোর রাতে উনি অসুস্থ হয়ে পড়েন। পরে ওনাকে হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা ওনার মৃত্যুর খবর জানান।’


আয়েশা খানমের জন্ম নেত্রকোনার গাবড়াগাতি গ্রামে ১৯৪৭ সালের ১৮ অক্টোবর। তাঁর বাবার নাম গোলাম আলী খান এবং মা জামাতুন্নেসা খানম। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। এ ছাড়া রোকেয়া হলের সাধারণ সম্পাদক ও সহসভাপতি ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page